রিসোর্টে অগ্নিকাণ্ড: শেষ বিছানায় মা-বাবার সঙ্গে চিরঘুমে দুই মেয়ে!
কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যুর শিকার যশোরের মণিরামপুরের মোহনপুর গ্রামে একই পরিবারের চার সদস্যের মরদেহ পৌঁছালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৪:২৩